ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সলঙ্গায় স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ


  • আপলোড সময় : রবিবার ০৪ মে, ২০২৫ সময় : ১২:১২ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় এক শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ঘটনাটি টে, সলঙ্গা উপজেলার পাঁচলিয়া বাজার সংলগ্ন জহুরুলের মার্কেটে। ঘটনায় রাতেই মেয়েটির বাবা এক কিশোরের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও দুজনের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন বলে ওই থানার ওসি মোকলেছুর রহমান জানান। মামলার বিবরণে বলা হয়, ধর্ষণের শিকার স্কুল ছাত্রী সলঙ্গা থানার আলোকদিয়ার গ্রামে নানার বাড়ি থেকে স্থানীয় একটি স্কুলে পড়াশুনা করে।

গত ১৩ এপ্রিল একই স্কুলের এসএসসি পরীক্ষার্থী এক কিশোর মেয়েটিকে ফুসলিয়ে পাঁচলিয়া বাজার সংলগ্ন জহুরুলের মার্কেটে নিয়ে যায়। এরপর ওই মার্কেটের একটি কক্ষে তিনজন মিলে তাকে ধর্ষণ করে। প্রচণ্ড রক্তক্ষরণ হলে মেয়েটিকে উদ্ধারের পর প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাত ৩টার দিকে তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক রাকিবুল ইসলাম বলেন, “ধর্ষণের কারণে ওই স্কুল ছাত্রীর প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে দুই ব্যাগ রক্ত দিতে হয়েছে। তার দুইটি সেলাই লেগেছে।তবে বর্তমানে মেয়েটির শারীরিক অবস্থ শঙ্কামুক্ত রয়েছে এবং তাকে হাসপাতালে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।সলঙ্গা থানায় (ওসি) মোকলেছুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর