ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কুড়িগ্রামে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ৯:৫৮ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রৌমারীতে পানির পাম্পের সংযোগ তারে বিদ্যুৎ স্পৃষ্টে মুকুল মিয়া (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সাট কড়াইবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও পরিবারিক  সূত্রে জানাযায়, ওই দিন বিকেলে পানির পাম্প সড়াতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  আসার পথে  মুকুলের মৃত্যু হয়। নিহত মুকুল মিয়া উপজেলার সাটকড়াইবাড়ি গ্রামের মৃত কাব্বাস আলীর ছেলে বলে জানা গেছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের কোন অভিযাগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর