ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নাটোরে জালে আটকা পড়ল বিপন্নপ্রায় গন্ধগোকুল


  • আপলোড সময় : বুধবার ৩০ এপ্রিল, ২০২৫ সময় : ৩:০৮ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার এক ফসলি মাঠে ঘুরে বেড়াচ্ছিল একটি বাগডাশ বা গন্ধগোকুল। কিন্তু স্থানীয় যুবকেরা প্রাণীটির ঘুরে বেড়ানোতে বাধা হয়ে দাঁড়ান। জাল দিয়ে এটিকে আটক করে খাঁচাবন্দী করেন।  বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের চাত্রার মাঠ থেকে গন্ধগোকুলটি আটক করা হয়।

রাজশাহী বিভাগীয় বন্য প্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, বাগডাশ বা গন্ধগোকুলকে আন্তর্জাতিক প্রকৃতি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) পৃথিবীর বিপন্নপ্রায় প্রাণীর তালিকাভুক্ত করেছে।

স্থানীয় যুবক আনোয়ারুল ইসলাম জানান, একটি গন্ধগোকুল কয়েক দিন ধরে মাঠের ফসলের মধ্যে ঘোরাঘুরি করছিল। কয়েক যুবক প্রাণীটি দেখতে পেয়ে মাছ ধরার জাল দিয়ে একটি ফসলি জমি ঘিরে ফেলেন। একপর্যায়ে গন্ধগোকুলটি ওই জালে আটকা পড়ে। জাল থেকে ছাড়ানোর সময় গন্ধগোকুলের দেওয়া আঁচড়ে এক তরুণ আহত হন। পরে প্রাণীটি গ্রামের ছেলেরা খাঁচাবন্দী করেন।

জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মী সাইফুল ইসলাম জানান, বাগডাশ বা গন্ধগোকুল হিংস্র নয়। বিরক্ত না করলে তারা কারও ওপর আক্রমণ করে না। বিপন্নপ্রায় প্রাণীটি ফসলি মাঠে লুকিয়ে থাকে। তারা ছোট ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে।

খবর পেয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান গন্ধগোকুলটির নিরাপত্তার ব্যবস্থা করেন এবং রাজশাহী বিভাগীয় বন্য প্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দেন। খবর পেয়ে সেখানকার কর্মীরা ঘটনাস্থলে রওনা হন। তাঁরা প্রাণীটি নিয়ে গিয়ে সংরক্ষিত বনে ছেড়ে দেবেন বলে জানান। ইউএনও বলেন, গন্ধগোকুলটিকে যেন কেউ মেরে না ফেলে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর