সিরাজগঞ্জ প্রতিনিধি / : 200
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
উল্লাপাড়ায় নিখোঁজের এক দিন পর আল মামুন (৪৭) নামের সেই ব্যক্তির লাশ উদ্ধার করেছে
পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ।
বৃহস্পতিবার
(১৭ এপ্রিল) দুপুরে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পংখারুয়া গ্রামের বাড়ির পাশের
পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মামুন ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
উল্লাপাড়া
মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ জানান, বুধবার ভোরে আল মামুন ফজরের নামাজ
পড়তে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে তিনি আর বাড়ি ফেরেননি। তার স্ত্রী রাবেয়া খাতুন ওই
দিন দুপুরে স্বামী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন বৃহস্পতিবার দুপুরে
বাড়ির পাশের পুকুরে আল মামুনের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের
মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আকাশজমিন/আরআর