ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নান্দাইলে মাদক,জুয়া ও ইভটিজিং এর বিরুদ্ধে মানববন্ধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১২:৪৯ পিএম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে মাদক,জুয়া ও ইভটিজিং রোধকল্পে মানববন্ধন ও র‌্যালী  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৫ টায়  নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আয়োজনে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা নাগরিক ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম খান নাসিমের সভাপতিত্বে ও সদস্য সচিব শামছ- ই- তাবরীজ রায়হানের সঞ্চালনায় উপজেলা পরিষদের সামনে উক্ত মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নান্দাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার একাধিক পয়েন্টে রাতের আধারে মাদক বেচা-কেনা ও জুয়া খেলা বৃদ্ধি পেয়েছে। ইভিটিজিং ও নারীনির্যাতনের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসমস্ত সামাজিক অপরাধ কর্মকান্ড রোধকল্পে সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রয়োজনে সামাজিক সচেতনতামূলক কর্মসূচী গ্রহনের মাধ্যমে মাদক, জুয়া, ইভিটিজিং ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে। সুস্থ সুন্দর সমাজ গঠনে জনসচেতনতার  বিকল্প নাই। পাশাপাশি এসমস্ত অপরাধ কর্মকান্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মতৎপরতা বৃদ্ধির জোর দাবী জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে আমার সোনার বাংলায় মাদকের ঠাঁই নাই, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এরকম বিভিন্ন স্লোগানে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে র‌্যালী অনুষ্ঠিত হয়।

এসময় নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের উপদেষ্ঠা নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, নান্দাইল উপজেলা জামায়েতে ইসলামীর আমির কাজী শামসুদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সালাম, উপজেলা নাগরিক ফোরামের যুগ্ম আহ্বায়ক জাকির আহম্মেদ তুহিন, অধ্যক্ষ আবুল হাসনাত মোহাম্মদ এনামুল হক, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ ও সূধীজন উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর