ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

হিরার বিরুদ্ধে মামলা: সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৯:১০ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীরপুত্র, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মতুর্জা পাপ্পার একান্ত সহকারী(পিএস) কামরুজ্জামান হিরাকে(৪৬) জিজ্ঞেসাবাদের জন্য গত বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে আবেদন করেছে রূপগঞ্জ থানা পুলিশ। আবেদনের প্রেক্ষিতে আগামী ২০ এপ্রিল রবিবার রিমান্ড আবেদনের শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছে আদালত। বিষ্ফোরক পৃথক দুইটি মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে প্রেরণ করলে আদালত শুনানির এ দিন ধার্য করে।

 মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই শেখর চন্দ্র মল্লিক বলেন, গত ১৬এপ্রিল বুধবার ঢাকার পল্টন এলাকা থেকে ঢাকা মহানগর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করে।

 কামরুজ্জামান হিরার বাড়ি ময়মনসিংহ জেলার সদর থানার পুরোহিতপুর গ্রামে। তার পিতার নাম আবুল কাসেম। কামরুজ্জামান হিরা দীর্ঘদিন ধরে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীরপুত্র গোলাম মতুর্জা পাপ্পার একান্ত সহকারী(পিএস) হিসেবে দায়িত্ব পালন করে রূপগঞ্জের রূপসী এলাকায় বসবাস করে আসছিলেন।

 রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, কামরুজ্জামান হিরাকে দুইটি মামলায় পৃথক সাত দিনের রিমান্ড চেয়ে প্রেরণ করলে আদালত শুনানির দিন ধার্য করে। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রূপগঞ্জের একাধিক স্থানে হামলা, ভাংচুর, লুটপাট, গুলিবর্ষণ ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। তখন অন্যদের ন্যায় কামরুজ্জামান হিরাকেও বিষ্ফোরক দ্রব্য আইনে রূপগঞ্জ থানায় দায়েরকৃত এজাহার নামীয় আসামী করা হয়। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর