ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নালিতাবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ৫:১৫ এএম

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে কিশোরীকে (১৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গ্রামে ওই ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।

এই ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম আবু তাহের (৩২)। তিনি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গুচ্ছ গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর পিতা কবির হোসেন একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ। রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গ্রামের বাড়িতে ওই কিশোরী কন্যাকে তার দাদীর কাছে রেখে জীবিকার তাগিদে স্বামী স্ত্রী দুইজনই ঢাকায় থাকেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সোলারের ব্যাটারী আনার জন্য অভিযুক্ত আবু তাহেরের বোনের বাড়ির পাশ দিয়ে বেলতৈল গুচ্ছ গ্রামে পায়ে হেঁটে যাচ্ছিল ভুক্তভোগী ওই কিশোরী। এসময় নেশাসক্ত আবু তাহের গুচ্ছ গ্রাম সংলগ্ন বাড়ির পাশের রাস্তায় ওঁৎ পেতে ছিল। বাড়ির কাছাকাছি আসামাত্র সুযোগ বুঝে তিনি ওই কিশোরীকে জোর করে ধরে নিয়ে গুচ্ছগ্রামে তার বোন হামিদার নামে বরাদ্দ পাওয়া খালি ঘরে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে কিশোরীর সাথে ধ্বস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে সে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করেন। এতে কিশোরী ডাক চিৎকার করতে থাকেন। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কিশোরীকে উদ্ধার করার পর অভিযুক্ত আবু তাহেরকে বেঁধে রাখেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু তাহেরকে আটক করে থানায় নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বেলতৈল গ্রামে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু তাহের নামে যুবককে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর দাদী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর