ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভাঙ্গায় এস.এস.সি পরীক্ষার্থীর আত্মহত্যা


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ৮:৩১ পিএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় এক এস.এস.সি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ঐ ব্যাক্তি উপজেলার চুমুরদী এলাকার মৃত লিটন মোল্লার ছেলে হাসিব মোল্লা (১৮) শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে হাসিব মোল্লার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ভাঙ্গা  সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রের জানাযায়, নিহত হাসিব মোল্লা (১৮) এই বছর এস.এস.সি পরীক্ষার্থী ছিলেন। প্রতিদিনের মতো পড়াশোনা শেষে রাতের কোন এক সময় গামছা দিয়ে ঘরের রুয়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে রাত তিনটার সময় হাসিব মোল্লার মা বিউটি বেগম তার রুমে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।

পরবর্তীতে তিনি চিৎকার করলে স্থানীয়রা হাসিব মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এই বিষয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আজাদ বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিক ভাবে মৃত্যুর কারন জানাযায় নি এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর