সাতক্ষীরা
প্রতিনিধি:
ঈদুল
ফিতর ও পহেলা বৈশাখ
পরবর্তী পুনর্মিলন উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। শনিবার
(১৯ এপ্রিল) সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিকরা সুখ-দুঃখের কথা তুলে ধরে
তুমুল আড্ডায় মেতে ওঠেন। সত্য
ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করে
বক্তারা সাংবাদিকদের ঐক্য ও সংহতি
কামনা করেন। বক্তারা বলেন, সাংবাদিকতা মহান পেশা এবং
সাংবাদিকরা দেশ ও জাতির
উন্নয়নের সারথি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের প্রধান
উদ্দেশ্য। দেশের জনগণ তথা সর্বোপরি
দেশের উন্নয়নের স্বার্থে সাংবাদিকরা একনিষ্ঠভাবে কাজ করে থাকে।
বক্তারা
আরও বলেন, ভ্রাতৃৃত্ববোধ, পেশাগত সহযোগিতা ও একতাবদ্ধ হয়ে
জাতীয় ও মানবাধিকার রক্ষার
স্বার্থে কাজ করার জন্য
অঙ্গীকারবদ্ধ হতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা
সাদাকে সাদা ও কালোকে
কালো হিসেবে তুলে ধরবো। দুর্নীতি
ও অনিয়মের বিরুদ্ধে আমাদের কলম চলবেই। আমরা
কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিকট
কখনোই ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য আমাদের বিবেককে
বিক্রি করবো না। স্বচ্ছতা
ও জবাবদিহিতামূলক সংবাদ পরিবেশনে আমরা সোচ্চার থাকবো।
সংবাদকর্মীরা সকল মানুষের সঙ্গে
সৌহার্দ্যমূলক আচরণ করবেন। বক্তারা
নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার আহ্বান
জানান।
দৈনিক
দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ
আশেক-ই- এলাহীর সভাপতিত্বে
বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম
নূর ইসলাম, দৈনিক প্রথম আলো'র নিজস্ব
প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও চ্যানেল আই
সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ,
সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলা টিভির সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, সাপ্তাহিক
সূর্যের আলোর সম্পাদক আব্দুল
ওয়ারেশ খান চৌধুরী, দৈনিক
জনতার সাতক্ষীরা প্রতিনিধি কালিদাস রায়, ইন্ডিপেন্ডেন্ট টিভির
সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, বৈশাখী
টিভির সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজ, বাসস সাতক্ষীরা প্রতিনিধি
আসাদুজ্জামান, সংবাদ সংস্থা এফএনএস ও ডেইলি কান্ট্রি
টুডে'র সাতক্ষীরা প্রতিনিধি
এবং দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম,
বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট
কম-এর সাতক্ষীরা প্রতিনিধি
শেখ তানজির আহমেদ, চ্যানেল ডিবিসি'র সাতক্ষীরা প্রতিনিধি
এম বেলাল হোসাইন, চ্যানেল মাইটিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু, চ্যানেল
এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব,সাপ্তাহিক মুক্ত-স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, দৈনিক
কালের কন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক কাফেলার চীফ রিপোর্টার এম
ঈদুজ্জামান, দৈনিক বাংলাদেশের খবর ও বাংলাদেশ
নিউজের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সামাদ, দৈনিক খবর সংযোগ ও
দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার
সাতক্ষীরা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ
ময়না, একাত্তর টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জী, দৈনিক
খুলনা টাইমস্ ও দৈনিক মানবকন্ঠের
সাতক্ষীরা প্রতিনিধি মেহেদী আলী সুজয়, বাংলা
ট্রিবিউনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান সরদার, ডেইলি বাংলাদেশ এক্সপ্রেস'র সাতক্ষীরা প্রতিনিধি
ফারুক রহমান, দৈনিক প্রবর্তনের সাতক্ষীরা প্রতিনিধি কাজী জালালউদ্দিন মামুন,
সাংবাদিক আশরাফুল ইসলাম খোকন প্রমুখ। সমগ্র
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট এর সাতক্ষীরা প্রতিনিধি
আবুল কাশেম।
আকাশজমিন/আরআর