ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নকলায় গণসংযোগ উপলক্ষে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১২:৫২ পিএম

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ উপলক্ষে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) পৌরসভার গড়েরগাঁও মোড় এলাকায় জেলা জামায়তের সূরা সদস্য ও নকলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার-এঁর সভাপতিত্বে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া (ভিপি), গাজীপুর মহানগরের মজলিসে শুরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর সভাপতি মুহাম্মদ ফারদিন হাসান হাসিন ও নকলা উপজেলা জামায়াতের সাবেক আমীর মুফতী খাদেমুল ইসলামসহ অনেকে।

এসময় উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, পৌর জামায়তের আমির শাহ আলম শাহজাহান, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা লুৎফুর রহমান ফিরোজ, অর্থ সম্পাদক মাওলানা আনসার আলীনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, জামায়াত সদস্য ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

নকলায় জামায়াতে ইসলামীর গণসংযোগ উপলক্ষে কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন জেলা জামায়তের সূরা সদস্য ও নকলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার নকলায় জামায়াতে ইসলামীর গণসংযোগ উপলক্ষে কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া (ভিপি)

নকলায় জামায়াতে ইসলামীর গণসংযোগ উপলক্ষে কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন গাজীপুর মহানগরের মজলিসে শুরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর সভাপতি মুহাম্মদ ফারদিন হাসান হাসিন

আকাশজমিন/আরআর / 


এ সম্পর্কিত আরো খবর