ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাজশাহীতে মেয়েকে উত্তক্ত্যের প্রতিবাদে বাবাকে হত্যার মূলহোতাসহ গ্রেফতার ২


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৭:৪০ এএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহী নগরীতে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি নান্টুসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সকালে র‌্যাব রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ পারভেজ আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি জানান, বুধবার নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় প্রধান আসামি নান্টু ও তার সহযোগীরা মিলে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর বাবা আকরাম হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করে, পরে তিনি মারা যান। এ ঘটনার পর বৃহস্পতিবার বোয়ালিয়া থানায় মামলা করেন নিহতের পরিবার।

মামলায় প্রধান আসামি নান্টুসহ বিশাল, তাসিন, খোকন, অমি, শিশিরকে আসামি করা হয়েছে।  মামলার পর থেকে র‌্যাবের একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারে মাঠে অভিযান পরিচালনা শুরু করে। এরই অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাত আটটায় নওগাঁ সদর এলাকার রাম রায়পুরাড়া আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নান্টু এবং তিন নম্বর আসামি খোকন মিয়াকে গ্রেফতার করে তারা।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে আসামিরা ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিদের বোয়ালিয়া মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারেও র‌্যাবের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।#

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর