ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে প্রতিবেশীর সাথে ছেলের মারামারি ঠেকাতে গিয়ে বাবার মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১:৫৫ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

 

রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিবেশীর সাথে ছেলের মারামারি ঠেকাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আক্কাস আলী (৬৩) নামের এক ব্যাক্তি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১৮ এপ্রিল শুক্রবার রাত ১০ টার দিকে গোয়ালন্দ পৌরসভার নং ওয়ার্ডের কুমড়াকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। আক্কাস আলী মৃত খোরশেদ আলী শেখের ছেলে।

 

পুলিশ স্হানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০ টার আক্কাস আলীর ছেলে শাহিন শেখের (৩০) কোয়েল পাখির ফার্মের দুর্গন্ধ ছাড়ানোকে প্রতিবেশী গিয়াস উদ্দিন শেখের ছেলে লিটন শেখ (৩৮) ফরিদ শেখ (৪২) এবং ফরিদ শেখের ছেলে রিমন শেখ (১৯) সংঘবদ্ধ হয়ে শাহিনদের বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করে। তখন শাহিন বাড়িতে ছিল না।

 

তারপরও তারা বাড়ির মহিলাদেরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কিছু সময় পর শাহিন বাড়িতে এসে গালিগালাজ করতে দেখে তাদের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে  দুই পক্ষের মধ্যে হাতাহাতি মারামারি শুরু হয়। হামলায় শাহিন আহত হলে ছেলেকে বাঁচানোর জন্য অসুস্থ্য আক্কাস আলী এগিয়ে এসে মারামারি থামানোর চেষ্টা করেন। এসময় ধাক্কা লেগে মাটিতে পড়ে গেলে তার হার্ট অ্যাটাক হয়। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আক্কাস আলীকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতাল থেকে লাশ হেফাজতে নিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর উদ্যোগ নেন।

 

বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মৃত আক্কাস আলীর পরিবারের পক্ষ হতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃত  আক্কাস আলীর / বছর আগে একবার হার্ট অ্যাটাক হয়ে শরীরের ডান অংশ অচল হয়ে যায়। শুক্রবার দ্বিতীয়বারের মতো হার্ট অ্যাটাক হলে তার মৃত্যু হয় বলে জানতে পেরেছি। 

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর