সিরাজগঞ্জ প্রতিনিধি / : 132
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
রায়গঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন,
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ পুরাতন পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো এরানদহ পুরাতন পাড়ার মেনহাজ আলীর মেয়ে আলফা খাতুন (৪) ও আলহাজ আলীর ছেলে হোসেন আলী (৫)।
এরা দুজন সম্পর্কে চাচা-ভাতিজি। স্থানীয় সুত্রে জানা যায়, শিশু দুইটি বাড়ির
পাশে খেলা করছিল। কোন এক সময় তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে
পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে। এরপর স্বজনরা তাদের মরদেহ উদ্ধার করে।
সলঙ্গা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বলেন, পুকুরের পানিতে ডুবে ওই দুই
শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আকাশজমিন/আরআর