ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শীতলক্ষ্যা নদী থেকে ছাত্রের মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : শনিবার ২৬ এপ্রিল, ২০২৫ সময় : ৬:৩৩ এএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জোবায়ের হোসেনের(১৪) মরদেহ গত১৯ এপ্রিল শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ক্যাপিটাল ম্যারিনার জেটির নিচ থেকে উদ্ধার করেছে।

গত শুক্রবার সন্ধ্যায় জোবায়ের তার বন্ধু এবারের এসএসসি পরীক্ষার্থী  সায়েম, সিয়াম ও রাব্বির সঙ্গে নৌকায় দাউদপুর খেয়া ঘাট থেকে ভোলাবো যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবে দুর্ঘটনায় কবলিত হয়। এসময় অন্যরা নদীর তীরে উঠতে পারলেও পানিতে ডুবে যায় জোবায়ের হোসেন। সে রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের চারিতাল্লুক এলাকার তপন মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, জোবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করে নারায়নগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল  মর্গে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর