ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বিএনপি জন্ম হয়েছে, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করার জন্য- সালাম


  • আপলোড সময় : রবিবার ২০ এপ্রিল, ২০২৫ সময় : ৩:৩৭ পিএম

নাটোর প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। গণতন্ত্র রক্ষার জন্য রাজনীতি করে। বিএনপি জন্ম হয়েছে, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করার জন্য। দেশে যত সংস্কার হয়েছে, সব বিএনপি করেছে।

বিএনপি ক্ষমতায় থেকে এবং বাইরে থেকেও সংস্কার করেছে। তারা জানে ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে। সেজন্য ভোট পেছানোর ষড়যন্ত্র চলছে। গত রোববার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি রেস্তোরাঁয় নাটোর জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারপারসনের উপদেষ্টা সালাম বলেন, বিএনপি জনগণের সমর্থন নিয়ে ভোটের মাধ্যমে সরকারে আসবে। আজ কেউ যদি নির্বাচন পেছাতে চান, তাহলে আমরা ভাববো সেই ফ্যাসিবাদকে আবার আনতে ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র ফিরে আসার পথ সহজ করতে হবে। সেজন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।

আব্দুস সালাম বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। ৫ আগস্টের পর আমরা আশায় আছি, দেশে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। কিন্তু ৮ মাস পার হলেও আমরা সেই রোডম্যাপ দেখছি না। এ সরকার কতদিন সময় নিতে চায়, কত দিন সময় চায়? সে ধরনের কোনো রোডম্যাপ সরকারের কাছে পাইনি।

বিএনপি এ নেতা আরও বলেন, গত দীর্ঘ বছর আমরা সুষ্ঠু নির্বাচন পাইনি। আমরা চেয়েছি দেশে একটি নির্বাচিত সরকার আসুক। নির্বাচিত সরকার তখনই আসবে, যখন একটি তত্ত্ববধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য এত বছর ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল।

নাটোর জেলা বিএনপি সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় এবং জেলা বিএনপি আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জিল্লুর রহমান বাবুল চৌধুরি, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, দাউদার মাহমুদসহ বিএনপির অঙ্গ-সহযোগী নেতারা উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর  




এ সম্পর্কিত আরো খবর