ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’

লালপুরে ফসলের মাঠ থেকে কবিরাজের মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ৭:২৫ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে ফসলের মাঠ থেকে মাজেদুল ইসলাম (৫৫) নামে এক কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) সকালে উপজেলার আব্দুলপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাজেদুল একই এলাকার ইয়ার আলী আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাজেদুল একাধিক জনের থেকে ঋণ নিয়ে জুয়া খেলতেন। এ নিয়ে তার পারিবারিক কলহ চলে আসছিল। ঋণের বোঝা ও পাওনাদারদের চাপ সইতে না পেরে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর