ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ২৬ এপ্রিল, ২০২৫ সময় : ১০:১৮ এএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলের কালিহাতীতে স্বামী সৌদিতে যাওয়ার ১২ দিন পর মিনারা বেগম (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৯ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় কালিহাতীর পৌরসভা কুষ্টিয়া গ্রামে বসতঘর থেকে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে।

জানা যায়, গৃহবধূ মিনারা বেগম কালিহাতী উপজেলা কুষ্টিয়া গ্রামের সুজন মিয়া বাবুর স্ত্রী। গত (৭ এপ্রিল) স্বামী সুজন মিয়া বাবু সৌদিতে চলে যান। সুজন মিয়া প্রবাসে যাওয়ার ১২ দিন পর শ্বশুর বাড়ির নিজ বসত ঘরে মিনারা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় এলাকাবাসী জানান, মেয়েটি অনেক ভালো ছিলো। কিন্তু কি কারণে আত্মহত্যা করল তা বুঝা মুশকিল। আবার অন্যান্য বলছেন, এটা আত্মহত্যা না, পরিকল্পিত হত্যা। তবে এই বিষয়ে নিহত মিনারা বেগম ও স্বামী সুজন মিয়ার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই শফিকুল ইসলাম জানান, মিনারা বেগমের স্বামী সুজন মিয়া বাবু গত (৭ এপ্রিল) সৌদিতে চলে যান। স্বামী সৌদিতে চলে যাওয়ার ১২ দিন পর নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিনারা বেগম।

এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর