উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 136
উত্তরাঞ্চল প্রতিনিধি:
নিজের প্যান্ট গলায় পেঁচিয়ে রাজশাহীতে পুলিশের এক কনস্টেবল আত্মহত্যা করেছেন। জেলা পুলিশ লাইন্সের একটি শৌচাগারে মাসুদ রানা (২৪) নামের ওই কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে নিজের প্যান্ট দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। মাসুদ রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ
জানায়, মাসুদ রানা সম্প্রতি চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন এবং জেলা পুলিশ
লাইন্সের একটি ব্যারাকে অবস্থান করছিলেন। রবিবার সকালে শৌচাগারে তার লাশ ঝুলতে দেখে
পুলিশের অন্য সদস্যরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ লাশ উদ্ধার করে। মাসুদ রানার
বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা গ্রামে। ২০১১ সালের ১৫ আগস্ট তিনি বাংলাদেশ
পুলিশে যোগ দেন।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, মাসুদের পারিবারিক টানাপড়েন ছিল। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নগরীর রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, শৌচাগারের একটি গ্রিলের সঙ্গে নিজের পরনের প্যান্ট দিয়ে গলায় ফাঁস দেন মাসুদ। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন।
তিনি
আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের
মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#
আকাশজমিন/আরআর