ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

প্যান্ট গলায় পেঁচিয়ে কনস্টেবলের আত্মহত্যা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ মে, ২০২৫ সময় : ৪:৪৬ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

নিজের প্যান্ট গলায় পেঁচিয়ে রাজশাহীতে পুলিশের এক কনস্টেবল আত্মহত্যা করেছেন। জেলা পুলিশ লাইন্সের একটি শৌচাগারে মাসুদ রানা (২৪) নামের ওই কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে নিজের প্যান্ট দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। মাসুদ রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, মাসুদ রানা সম্প্রতি চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন এবং জেলা পুলিশ লাইন্সের একটি ব্যারাকে অবস্থান করছিলেন। রবিবার সকালে শৌচাগারে তার লাশ ঝুলতে দেখে পুলিশের অন্য সদস্যরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ লাশ উদ্ধার করে। মাসুদ রানার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা গ্রামে। ২০১১ সালের ১৫ আগস্ট তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, মাসুদের পারিবারিক টানাপড়েন ছিল। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নগরীর রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, শৌচাগারের একটি গ্রিলের সঙ্গে নিজের পরনের প্যান্ট দিয়ে গলায় ফাঁস দেন মাসুদ। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর