ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রাজশাহীতে ফিল্মিস্টাইলে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই


  • আপলোড সময় : রবিবার ২০ এপ্রিল, ২০২৫ সময় : ২:৪০ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহী নগরীর ঘোড়ামারা এলাকায় রিকশাযাত্রী ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার বেলা ১০ টার দিকে প্রকাশ্যে থানা থেকে অন্তত ৪০০ গজ দুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম দিলীপ কুমার প্রমানিক। তিনি রিলায়েন্স অটো নামের একটি যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।

দিলীপ কুমার জানান, আগের দিনের বিক্রির প্রায় ১২ লাখ টাকা নগরের কুমারপাড়া এলাকায় মহাজনের বাসায় রেখেছিলেন। রবিবার সেই টাকা নিয়ে রিকশায় করে দোকানের দিকে রওনা দেন। তিনি ঘোড়ামারা এলাকায় পৌঁছলে রিকশাচালক হঠাৎ পাশের একটি সরু গলিতে ঢুকে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক এসে রিকশার সামনে ব্যারিকেড সৃষ্টি করে।

এসময় তাদের একজন চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দিলে তাৎক্ষণিকভাবে তিনি কিছু দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। ঠিক তখনই ছিনতাইকারীরা তার ব্যাগ টানতে শুরু করে। বাধা দিতে গেলে তারা ছুরি দিয়ে আঘাত করে। এতে তার ডান হাতের কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে যায়। তবে ধস্তাধস্তির একপর্যায়ে ব্যাগ থেকে আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও মূল ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর রিকশাচালক কোনো ভাড়া না নিয়েই এলাকা থেকে সটকে পড়ে। দিলীপ কুমারের কর্মস্থলের মালিক বিপুল কুমার ঘোষ জানান, দিলীপ অনেক দিন ধরে তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন। প্রতিদিনই তিনি টাকা নিয়ে যান।

এদিকে ছিনতাইয়ের ঘটনার পরপরই বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর