ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কমিটি পরিচিতি ও নবীন বরণ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১:৫৫ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি নামে একটি সংগঠনের ৫১ সদস্যের গোয়ালন্দ উপজেলা শাখা কমিটির আত্ম প্রকাশ হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেল ৪ টায় উপজেলা হলরুমে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও নবীন শিক্ষকদের বরণ করা হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।

নবগঠিত কমিটির সভাপতি আব্দুল হালিম প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার নাসরিন নাহার, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর নজরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুদ্দিন মাসুদ, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল প্রমুখ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকবুল হোসেন। অনুষ্ঠানে নবীন ৮ জন শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ খান, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার খান, প্রচার সম্পাদক আল আমিন প্রমুখ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর