রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের
রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একই দিনে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক
শরীফ ভূইয়ার ব্যবহৃত পালসার অনটেস্ট মোটরসাইকেল ও উপজেলার ভোলাবো ইউনিয়ন পরিষদের সদস্য
বাদশা মোল্লার ব্যবহৃত এফজেট ভার্সন টু আকাশি কালারের ঢাকা মোট্রো- ল- ৪১-৮৩৬০ মোটরসাইকেলটি
চুরির করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা।
২০ এপ্রিল দুপুরে চোর চক্রের সদস্যরা প্রথমে
উপজেলা পরিষদ কমপ্লেক্সের নিচ থেকে ইউপি সদস্য বাদশা মোল্লার মটর সাইকেল নিয়ে যায়, তার কিছুক্ষণ পর একই সময়ে
উপজেলা কমপ্লেক্সের ৫০ গজ দূরে অবস্থিত উপজেলা
নির্বাচন কার্যালয়ের নিচ থেকে সাংবাদিক শরীফের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের
করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, যথাযথ পদক্ষেপ
নেওয়ার জন্য যা করনীয় সবই করা হবে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম খুব
গুরুত্বের সাথে দেখবেন বলে তিনি জানান।
আকাশজমিন/আরআর