ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে মোটরসাইকেল চুরি


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ২:৪৮ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একই দিনে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক শরীফ ভূইয়ার ব্যবহৃত পালসার অনটেস্ট মোটরসাইকেল ও উপজেলার ভোলাবো ইউনিয়ন পরিষদের সদস্য বাদশা মোল্লার ব্যবহৃত এফজেট ভার্সন টু আকাশি কালারের ঢাকা মোট্রো- ল- ৪১-৮৩৬০ মোটরসাইকেলটি চুরির করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা।

 ২০ এপ্রিল দুপুরে  চোর চক্রের সদস্যরা প্রথমে উপজেলা পরিষদ কমপ্লেক্সের নিচ থেকে ইউপি সদস্য বাদশা মোল্লার  মটর সাইকেল নিয়ে যায়, তার কিছুক্ষণ পর একই সময়ে উপজেলা কমপ্লেক্সের ৫০ গজ দূরে অবস্থিত উপজেলা  নির্বাচন কার্যালয়ের নিচ থেকে সাংবাদিক শরীফের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।  এ ব্যাপারে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, যথাযথ পদক্ষেপ নেওয়ার  জন্য যা করনীয় সবই করা হবে।  রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম খুব গুরুত্বের সাথে দেখবেন বলে তিনি জানান।

 আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর