ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পাকুন্দিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ৫:২৪ পিএম

কিশোরগঞ্জ ব্যুরো:

জেলার পাকুন্দিয়ায় বজ্রপাতে আবু তাহের মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা মইশাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের মিয়া ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পাকুন্দিয়া উপজেলার জাঙালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। 

জানা গেছে, সোমবার সকালে নিজের কৃষি জমিতে সবজি বাগানে পরিচর্ষায় যান আবু তাহের মিয়া। এসময় ঝড়সহ বৃষ্টিপাত শুরু হলে জমিতে থাকা পানি সেচ মেশিন ঘরে অবস্থান নেন আবু তাহেরসহ আরও দুজন। ঝড়ের একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু তাহের মারা যান। এসময় সাথে থাকা অপর দুজন আহত হন।  পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাখাওয়াৎ হোসেন বজ্রপাতে নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন।



এ সম্পর্কিত আরো খবর