ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় বজ্রপাতে দিনমজুর নারীর মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ২:৩২ এএম

সাতক্ষীরা প্রতিনিধি: 
বিল থেকে ধান তোলার সময়  আকস্মিক  বজ্রপাতে এক দিন মজুর নারীর মৃত্যু হয়েছে।  একই সময়  আহত হয়েছে আরও একজন দিনমজুর নারী।  সোমবার (২১ এপ্রিল)সকালে সাতক্ষীরার সদর উপজেলার কুশখালী কাকমারি বিলে ইদ্রিস আলীর জমিতে ধান তোলার সময় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম অমিত্তবান অ্যারো(৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার দিবালয় ছয়ঘড়িয়া গ্রামের আনারুল ইসলাম আনারের স্ত্রী। অপর দিকে আহত  খুকুমনি (৪৭) একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। তিনি বর্তমানে  প্রাথমিক চিকিৎসার পর সুস্থ্য আছেন।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে  ছয়ঘরিয়া গ্রামের আব্দুল করিম জানান, দুই কন্যা সন্তানের জননী অমিত্তবান আ্যারো  সোমবার সকালে পার্শ্ববর্তী কুশখালী গ্রামের ইদ্রিস আলীর মাঠের ধান তোলার  কাজ করতে যান। সকাল সাড়ে ১০টার দিকে আকাশে প্রচন্ড মেঘ হয়। ওই সময়ে খুকুমণিকে সাথে নিয়ে অমিত্ত্যবান দ্রুত এক  বোঝা  ধান তোলার জন্য মাঠে চলে যায়। পথিমধ্যে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই অমেত্ত্ববানের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা খুকুমণি ও আহত হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, বিষয়টি শোনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর