ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাজশাহী পলিটেকনিকের প্রশাসনিকভবনে শিক্ষার্থীদের তালা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৭:১৯ এএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

ছয় দফা দাবিতে নতুন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান ফটকসহ ছয়টি দফতরে তালা দেওয়া হয়।

এর আগে শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। ভেতরে থাকা কর্মকর্তাদের বের হওয়ার জন্য ১০ মিনিট সময় দেওয়া হয়। কর্মকর্তারা বের হয়ে গেলে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন।

প্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থী সালমান আহম্মেদ তুষার জানান, কেন্দ্রীয় কর্মসূচির বাইরে রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা আলাদাভাবে কর্মসূচির ডাক দিয়েছেন। তারই অংশ হিসেবে তারা প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়েছেন, যা অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আবু হানিফকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এর আগের দিন রবিবার বিকেলে রাজশাহী পলিটেকনিক মাঠে এক সমাবেশ শেষে এই তালা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। একই দাবিতে গত শুক্রবার বিকেলে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী মহিলা পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল করেন।

এছাড়া গত মঙ্গলবার ও বুধবার দুই দিন রাজশাহী নগরের রেলগেট ও ভদ্রা মোড়ে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রথম দিন সাড়ে তিন ঘণ্টা ও দ্বিতীয় দিন আড়াই ঘণ্টা অবরোধ চলে।#

আকাশজমিন  আরআর


এ সম্পর্কিত আরো খবর