ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভারতে পাচারকালে বয়ারসিং থেকে নারী-শিশুসহ আটক ১২


  • আপলোড সময় : শুক্রবার ০২ মে, ২০২৫ সময় : ১২:২৮ এএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার সুন্দবন সংলগ্ন কৈখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে নারী-শিশুসহ ১২জনকে আটক করেছে বিজিবি। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২১ এপ্রিল) বিকালে বিজিবির রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধীনস্থ কৈখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আবুবক্কার সিদ্দিকর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ দায়িত্বপূর্ণ (বিওপি হতে ০৪ কি. মি. দক্ষিণে এবং শুন্যলাইন হতে ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে) বকচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বাংলাদেশ হতে ভারতে পাচারের প্রাক্কালে নারী ও শিশুসহ ১২জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন ও নগদ ৫০০ ভারতীয় রুপি ও বাংলাদেশী ২৪০টাকাসহ উদ্ধার করা হয়।

আটককৃত বাংলাদেশী নাগরিকগণ হলো- বাগেরহাট জেলার মংলার দক্ষিণ মালগাজী গ্রামের ইব্রাহিম সিকদারের স্ত্রী নুর নাহার (৪০), ছেলে মো. রাজ সিকদার (১৪), মেয়ে ইশা মনি (০৩), একই গ্রামের রহিদুর রহমানের মেয়ে সোহানা (০৭), নাটোর জেলার লালপুর থানার বাহাদিপুর গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে মো. শামীম আহমেদ (৪০) এবং একই জেলার আজগোরা গ্রামের চিত্তরঞ্জন মল্লিকের মেয়ে নীলা মল্লিক (৩২)।

এর আগে ২১ এপ্রিল আনুমানিক দুপুর ২টায় গোপন তথ্যের ভিত্তিতে আরবিজি কোম্পানীর অধীনস্থ বয়েসিং ভাসমান বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নিজামুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বকচর এলাকায় আরেকটি অপারেশন পরিচালনা করা হয়। উক্ত অপারেশনে বাংলাদেশ হতে ভারতে পাচারের প্রাক্কালে ৬ বাংলাদেশী নাগরিককে ৪টি মোবাইল এবং নগদ ৪ হাজার ভারতীয় রুপিসহ আটক করা হয়। আটককৃতরা হলো- খুলনার কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গা গ্রামের রাজিব সরকারের ছেলে অনুপম সরকার (২৮), অনুপম সরকারের স্ত্রী পিংকী বৈরাগী (২৬), অনুপম সরকারের ছেলে দেবরাজ সরকার (০৮), পাইকগাছা উপজেলার খড়িয়া বাসাখালী গ্রামের পনেন্দু সানার ছেলে শচীন সানা (১৮), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোঃ রহিম উদ্দিন মিয়ার মেয়ে রুমি (১৮) এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জরিপেরচর গ্রামের খলিলুর রহমানের মেয়ে মোছাঃ সুইটি ইসলাম (২২)।

বিজিবি জানায় বাংলাদেশ হতে ভারতে পাচারকালে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শৈলখালি গ্রামের জাহার আলীর ছেলে মানবপাচারকারী মো. মামুন (৩২) এবং শৈলখালী (কয়ালপাড়া) গ্রামের নূর আমিনের ছেলে মো. আইজুল (৩৮) পলাতক রয়েছে। এ সময় আটককৃতরা জানায় মামুন (৩২) এবং  আইজুল (৩৮)বিভিন্ন সময়ে তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে ভালো চাকরির দেওয়ার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে তাদের নিজ এলাকা থেকে নিয়ে এসে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পাচারের চেষ্টা করে। আটককৃতদেরকে শ্যামনগর থানায় হস্তাস্তর এবং পলাতক মানব পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল। রিভারাইন বর্ডার গার্ড কোম্পানী, নীলডুমুর, শ্যামনগরের অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর