ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

লোকসানের আশংকায় খামারীরা

টাঙ্গাইলের গোপালপুরে অস্থির খড়ের বাজার


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৪:১৩ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

 বৈশাখের উপস্থিতিতে পাকতে শুরু করেছে বোরো ধান। কৃষকরাও প্রস্তুতি নিচ্ছে, কয়েকদিন পর শুরু হবে ধান কাটা। এই মুহূর্তে সংকট দেখা দিয়েছে গো খাদ্য হিসাবে ব্যবহৃত ধানের খড়। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, হাটে আমদানির তুলনায় চাহিদা বেশি থাকায় বেশ চড়া দামে বিক্রি হচ্ছে খড়। আমন ধান সংগ্রহের সময় খড় প্রতি আটি ৩-৪ টাকা দরে বিক্রি হলেও। বর্তমানে প্রতি আটি খড় ১০-১২ টাকা দরে বিক্রি হচ্ছে। খড়ের পাশাপাশি দানাদার খাদ্যের দাম বেড়ে যাওয়ায় 'মরার উপর খাড়া ঘাঁ' হয়ে উঠেছে খামারীদের। এতে ক্ষুদ্র খামারীদের লাভের চেয়ে ক্ষতি সম্ভাবনা'ই বেশি।

গোপালপুর উপজেলায় সাধারণত কার্তিক-অগ্রহায়ণে আমন এবং বৈশাখ-জৈষ্ঠ্য মাসে বোরো ধান সংগ্রহ করে কৃষকরা। খামারীরা জানায়, আমন ধানের খড় ভালোভাবে সংগ্রহ করা গেলেও। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বোরো ধানের সময় তা সম্ভব হয় না। বোরো ধান সংগ্রহের সময় শ্রমিক সংকট দেখা দেয়। এজন্য ধান ও খড় সংগ্রহের খরচ বেড়ে যায়। এসব কারণেই শেষ মুহূর্তে খড়ের সংকট দেখা দেয় এবং দাম বেড়ে যায়।

স্থানীয় কৃষক আফজাল হোসেন বলেন, গোপালপুর উপজেলার খড় সংগ্রহের সময়'ই চরাঞ্চলের পাইকাররা এসে খড় কিনে নিয়ে যায়। এ কারনেই মূলত মৌসুমের শেষ মুহুর্তে এসে গো খাদ্য হিসাবে ব্যবহৃত খড়ের সংকট দেখা যায়।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর