ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নদীতে ফেলে ধ্বংস

দিনাজপুরে ১২শ বস্তা পচা গম জব্দ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ৪:২৯ এএম

দিনাজপুর প্রতিনিধি ॥

দিনাজপুর শহরের পুলহাট রুকন মোড় এলাকার হাজী অটো রাইস মিলের চাতালে অভিযান চালিয়ে ১২শ বস্তা পচা গম জব্দ করেছে জেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে ২১ এপ্রিল ২০২৫ সোমবার এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন এবং দিনাজপুর জেলা খাদ্য অফিসের কর্মকর্তাবৃন্দ।

অভিযানকালে দেখা যায়, চাতালে স্তূপ করে রাখা ১২শ বস্তা গম শুকানো হচ্ছে। তবে গমের বস্তাগুলোর মুখ খুলতেই বেরিয়ে আসে পচা ও দুর্গন্ধযুক্ত গম, যা কোনোভাবেই খাওয়ার উপযোগী নয়। স্থানীয়দের অভিযোগ, এই পচা গমগুলো ভালো গমের আটার সাথে মিশিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্যে শুকানো হচ্ছিল।

জব্দকৃত পচা গমের বিষয়ে জানতে চাইলে দিনাজপুরের স্বনামধন্য ব্যবসায়ী পাটোয়ারী বিজনেস হাউজের মালিক শহীদুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, নওগাঁর নোয়াপাড়া থেকে ট্রাকে করে গম আনার সময় বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিল। ট্রাকের উপর ত্রিপল না থাকায় বৃষ্টিতে ভিজে গমগুলো পচে যায়।

অভিযানে তাৎক্ষণিকভাবে কোনো জরিমানা করা না হলেও জব্দকৃত ১২শ বস্তা পচা গম পরবর্তীতে পূর্নভবা নদীতে ফেলে দিয়ে ধ্বংস করা হয়।

এদিকে, একটি মহল এই ঘটনার সংবাদ যাতে টিভি ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত না হয়, সেজন্য সাংবাদিকদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছে বলে জানা গেছে। সচেতন মহল মনে করছেন, খাদ্য ব্যবসায়ীদের এই ধরনের অসাধু কার্যকলাপ জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর