ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গাঁজায় গণহত্যার বিরুদ্ধে ফরিদপুরে এনজিও প্রতিষ্ঠানের মানববন্ধন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ৪:২৬ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

গাঁজায় নারী শিশুসহ সাধারণ মানুষের উপর সন্ত্রাসী হামলা, নির্যাতন, গণহত্যার বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে ফরিদপুরের এনজিও সমূহের মানববন্ধন  কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৪টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুরের বেসরকারি প্রতিষ্ঠান এফডিএ'র উপদেষ্টা মোহাম্মদ আজহারুল‌ ইসলাম এর সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সাবেশে বক্তব্য রাখেন, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল ইসলাম,পথকলি সংস্থার  সভাপতি নির্বাহী পরিচালক  মোঃ বেলায়েত হোসেন, বি এফ এফ এর  নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির,পি ডব্লিউ ও এর নির্বাহী পরিচালক মোঃ হাফিজুর রহমান,  ব্লাস্টের সমন্বয়কারী এডভোকেট শিপ্রা গোস্বামী, আইনজীবী মোঃ খাইরুল ইসলাম,রাসিন এর নির্বাহী পরিচালক  আসমা আক্তার মুক্তাসহ প্রমুখ।


এ সময় বক্তারা অবিলম্বে ফিলিস্তিনী নিরীহ শিশু, নারী ও সাধারণ মুসলিমদের উপর  হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান। ইসরাইলি বাহিনীর হত্যাকাণ্ডকে বর্বরোচিত এবং মানবতা বিরোধী বলে বক্তারা উল্লেখ করেন। বিশ্বের মুসলিম দেশগুলোকে একত্র হয়ে ইসরাইলির আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানায়, ফিলিস্তিনকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়ার দাবি জানায়। সমাবেশ থেকে মুসলিম হিসেবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলি ও ইহুদি পন্য সামগ্রী বর্জনের ঘোষণা দেয়া হয়।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর