ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দৌলতদিয়ায় আগুনে দুটি ঘর ছাই


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:৪৩ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়লন্দ উপজেলার দৌলতদিয়ায় আগুনে দুইটি ঘর পুড়ে ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার মডেল হাই স্কুলের সামনের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মো. রশিদ মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হঠাৎ সকালে আশপাশের লোকজন রশিদ মন্ডলের বসতঘর থেকে ধোয়া বের হতে দেখেন। পরে তারা দ্রুত গিয়ে দেখতে পান ঘরে আগুন লেগেছে। তারা তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসকে খবর দেন পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা আরো জানান, আগুন লাগাকালীন সময়ে ওই বাড়িতে কেউ ছিলোনা। স্থানীয়ারা ধারণা করছেন ইলেকট্রিক সর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত ঘটতে পারে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি, তবে পরিবারটির ঘরে যা ছিলো সবই পুড়ে ছাই হয়ে গেছে।

 ক্ষতিগ্রস্ত হাসি বেগমের মা জানান, হাসি সকালে মানুষের বাড়ি কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। আমি বাজারে কিছু জিনিসপত্র  কিনতে গেলে, এরই মাঝে শুনতে পাই আমাদের বাড়িতে আগুন লেগেছে। বাজার থেকে ফেরার আগেই আমাদের শেষ সম্বল দুইটি ঘর আগুনে পুড়ে গেছে, আমরা এখন কি খাবো? কই থাকবো কিছুই বলতে পারছিনা। ঘরের মধ্যে থাকা

চাল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড়-চোপড়সহ সবকিছু পুড়ে গেছে। এব‍্যাপারে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন  অফিসার মো. আব্দুর রহমান জানান, খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আমরা ধারণা করছি ইলেকট্রিক সর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে পরিবারটির সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর