তুহিন চৌধুরী, যুক্তরাষ্ট্র থেকে।।
আনন্দ-- উৎফুল্ল পরিবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানের অন্যতম ইসলামিক কালচারাল সংগঠন ইহদিনা'(HIDINA)ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হলো। রাজ্যের ওয়ারেন সিটির বানকুয়েট হলে গেল ২০এপ্রিল রবিবার এমন একটি মনোমুগ্ধকর পূর্ণমিলনী অনুষ্ঠানে অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্যবৃন্দ, কমিউনিটির ব্যক্তিবর্গ, ইহদিনা টিম সহ নানান পেশার শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে
ক্বিরাত, নাশিদ পরিবেশনা ও ইহদিনার লক্ষ্য-ভিশন সম্পর্কিত বিষয়াদি
নিয়ে বক্তব্য রাখেন, দায়িত্বশীল নানা পেশার অতিথিগণ।
অনুষ্ঠানে
অন্যতম আকর্ষণ ছিল হালাল বিনোদনমূলক
পর্ব।
এসময়
নির্ধারিত কয়েকটি বিষয়ের ওপর অনুষ্ঠিত প্রতিযোগিতায়
কৃতিত্বকারী বিজয়ী শ্রেষ্ঠ ৩ জনের মাঝে
পুরস্কার বিতরন করা হয়।
উল্লেখ্য,ইহদিনা নামক এই কালচারাল
সংগঠনের অনুষ্ঠানটি ছিল বেশ অর্থবহ।যা
আগ্রহ ভরে অতিথিরা উপভোগ
করেন। যেন সকলের মাঝে
এই ঈদ পূর্ণমিলনী বেশ
প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে। আয়োজকগণ জানান,আরো চমৎকার ভাবে
বড় ভবিষ্যতে ইহদিনা এমনিভাবে বিভিন্ন অনুষ্ঠান কমিউনিটিকে উপহার দেবে। অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহ,
মানবতা সম্মুন্নত রাখার প্রত্যয় নিয়ে মহান আল্লাহ'র নিকট বিশেষ
মোনাজাত করা হয়। এদিকে
ইহদিনা'র পক্ষ থেকে
উপস্থিত অতিথিদেরকে জানানো হয় কৃতজ্ঞতা ও
ঈদ মোবারক।
আকাশজমিন/আরআর