ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আঞ্চলিক সড়ক চার লেনের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন


  • আপলোড সময় : মঙ্গলবার ২৯ এপ্রিল, ২০২৫ সময় : ১১:১০ পিএম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে টইটং, পেকুয়া, চকরিয়া, বদরখালী বাঁশখালীর উপর দিয়ে যাওয়া আঞ্চলিক সড়ক চার লেন করার দাবিতে বাঁশখালী সংস্কার আন্দোলনএর উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সময় মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজকর্মী, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক সচেতন নাগরিকবৃন্দ অংশ নেন।

  সময় মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাঁশখালীর দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামো উন্নয়ন, নদী রক্ষা, উপকূলীয় নিরাপত্তা, শিক্ষার মানোন্নয়ন স্বাস্থ্যসেবার উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা বলেন, এগুলো বাস্তবায়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।

 মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম আকবর। তিনি বলেন, “বাঁশখালী একটি গুরুত্বপূর্ণ জনপদ, অথচ এখানকার মূল সড়ক এখনো সংকীর্ণ ঝুঁকিপূর্ণ। আনোয়ারা, কর্ণফুলী, বাঁশখালী, চকরিয়া ঈদগাঁও-ঈদমনি হয়ে যে সড়কটি দক্ষিণ চট্টগ্রামকে দেশের মূল অর্থনৈতিক কেন্দ্রে যুক্ত করেছে, সেটিকে অবিলম্বে চার লেনে উন্নীত করতে হবে। এটি শুধু বাঁশখালী নয়, সমগ্র উপকূলীয় অঞ্চলের মানুষের প্রাণের দাবি।

তিনি আরও বলেন, “এই রাস্তা চার লেনে উন্নীত হলে সরকারের অর্থনৈতিক খরচ কমে যাবে এবং যাতায়াত ব্যবস্থা সহজ নিরাপদ হবে। এটি শিল্প, কৃষি পর্যটনতিন ক্ষেত্রেই উন্নয়নের গতি বাড়াবে।

সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মুহাম্মদ ফোরকানুল হক, মুহাম্মদ নেজাম উদ্দিন, আবু নাসের মুহাম্মদ তারেক, মুহাম্মদ ইমতিয়াজ, আব্দুর রহমান, ইমরান সিকদার, মুহাম্মদ জামাল উদ্দিন, আনোয়ার হোসেন প্রমুখ।

তারা সকলেই বাঁশখালীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দাবি বাস্তবায়নে প্রশাসনের আন্তরিক উদ্যোগ নেওয়ার অনুরোধ করে মানববন্ধন সমাপ্ত করেন।'

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর