ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় ভূয়া এনএসআই সদস্য গ্রেপ্তার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ২:২০ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

এনএসআই সদস্য পরিচয়ে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার(২১ এপ্রিল) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবক আমিন হোসেন (১৯) শাকদাহ গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে এনএসআই বিভাগে চাকুরি দেওয়ার কথা বলে এবং ফেসবুক আইডি থেকে এনএসআই নিয়োগের জন্য টাকা দাবি করে পোস্ট করে। তারপর বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ফেসবুক মেসেঞ্জার ব্যবহারপূর্বক চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণ করে এমন তথ্যের ভিত্তিতে আমিন হোসেনের বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেন।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি নিজাম উদ্দীন বলেন, প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে আমিন হোসেন মঙ্গলবার(২২ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে স্থানীয় সূত্রে আরো জানা যায়, প্রতারক আমিন হোসেন ২০২২ সালের ২৩ জুলাই কলারোয়া থানাধীন পিছলাপোল গ্রামস্থ জনৈক এক ভুক্তভোগীর বাড়িতে গিয়ে এনএসআই সদস্য পরিচয় দিয়ে অর্থ দাবি করে। যার প্রেক্ষিতে সেসময় স্থানীয় কলারোয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তারপূর্বক জেলহাজতে প্রেরণ করেছিল।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর