ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কোটালীপাড়ায় দুইদিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৩:৩২ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

বাংলা নববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজলোয় দুইদিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।  গত মঙ্গল ও বুধবার উপজলোর সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা গ্রামবাসী ও যুব সমাজের আয়োজনে লাটেঙ্গা গোমাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। 

ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় ও বৈশাখী মেলা দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুপাশে দাঁড়িয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন।

গোপালগঞ্জ,মাদারীপুর, যশোর, খুলনা, ফরিদপুর, নড়াইল, মাগুরাসহ বিভিন্ন জেলা থেকে ৩৪ জন ঘোরদৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।


ঘোরদৌড় প্রতিযোগিতা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মৃনাল কান্তি বৈষ্ণব, কোটালীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন, সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্য সচিব অলিউর রহমান হাওলাদার, ঘোড়দৌড় মাঠ কমিটির সভাপতি প্রিয়লাল মৃধা, বিএনপি নেতা অনিমেশ গাইন, যুবদল নেতা হরষিত মৃধা, দিলীপ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। #


এ সম্পর্কিত আরো খবর