ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সঙ্গে নয়: টুকু


  • আপলোড সময় : বুধবার ৩০ এপ্রিল, ২০২৫ সময় : ১০:২১ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু হুঁশিয়ারি দিয়ে লেন, গত আগস্টের ঘটনার পর যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সঙ্গে নয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে তিনি এসব কথা বলেন, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল প্রাইমারি স্কুল মাঠে বিএনপির সদস্য নবায়ন ফরম উদ্বোধন অনুষ্ঠানে। বিএনপি' স্থায়ী কমিটির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা ১৬ বছর আমাদের জ্বালিয়েছে। এর বিচার মহান আল্লাহ করেছেন, তাকে পরনের কাপড় পড়ার সময়ও দেননি।

তিনি আরও বলেন, ‘নতুন করে আওয়ামী লীগের কেউ যেন কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি না পায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা বিগত ১৬ বছর লুটেপুটে খেয়েছে, আগামীতে তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না।

কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর