ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মেয়েকে উত্তক্তের প্রতিবাদ

বাবাকে খুনের ঘটনায় আরো দুইজন গ্রেফতার


  • আপলোড সময় : শুক্রবার ২৫ এপ্রিল, ২০২৫ সময় : ৬:২৩ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহী নগরের তালাইমারি শহিদ মিনার এলাকায় মেয়েকে উত্তক্ত করার প্রতিবাদে বাবা আকরাম হোসেন (৫২) খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী এবং সিরাজগঞ্জ থেকে এ দুজনকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার দুজন হলো, তালাইমারি শহীদ মিনার এলাকার মৃত রতন মিয়ার ছেলে মো. বিশাল (২৮) ও মো. জামালের ছেলে মো. নাহিদ (২৫)। র‌্যাব রাজশাহীর একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহীর বেলপুকুর রেলগেট এলাকা থেকে নাহিদকে গ্রেফতার করে। এছাড়া র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শাহাজাদপুর উপজেলার চরনাড়ুয়া এলাকা থেকে বিশালকে গ্রেফতার করে। 

র‌্যাব জানায়, এর আগে গত ১৮ এপ্রিল র‌্যাব রাজশাহীর একটি দল এ মামলার আসামি নান্টু (২৮) ও খোকন মিয়াকে (২৭) গ্রেফতার করে। এ মামলায় এখন পর্যন্ত চারজন গ্রেফতার হলো। সর্বশেষ গ্রেফতার বিশাল ও নাহিদকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

প্রসঙ্গত, নিহত আকরাম হোসেন পেশায় বাসচালক ছিলেন। তার মেয়েকে উত্ত্যক্ত করার পর প্রতিবাদে আকরাম হোসেন বখাটেদের পরিবারের কাছে নালিশ জানান। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা গত ১৬ এপ্রিল রাতে আকরাম হোসেন ও তার ছেলে ইমাম হোসেনের ওপর হামলা করে। ঘটনার সময় আসামি বিশাল আকরামের মাথায় ইট দিয়ে আঘাত করে। পরে আকরামের মৃত্যু হয়। এ ঘটনায় ছেলে ইমাম হোসেন সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন।#



এ সম্পর্কিত আরো খবর