ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মক্কায় মার্কিন গায়িকাকে দিয়ে নাচ গান!


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৯:৩১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের আয়োজিত একটি কনসার্টে গান গেয়েছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। গত সপ্তাহে জেদ্দায় ‘সৌদি অ্যারাবিয়ান গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতা উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে ইসলামের সবচেয়ে পবিত্র নগরী মক্কা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে কনসার্টের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মুসল্লিরা।

গত ২১ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এই কনসার্টটি সৌদির ভিশন ২০৩০ এর অংশ ছিল। সৌদি তাদের বিনোদন ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈচিত্র আনতে কাজ করছে। ফলে বিভিন্ন সময় বাইরে থেকে শিল্পীরা এসে সৌদিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন।

জেনিফার লোপেজের কনসার্টের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। মক্কার এত কাছে মার্কিন গায়িকার কনসার্টকে অনেকে ‘লজ্জাজনক এবং ‘সরাসরি ইসলামকে অপমান হিসেবে অভিহিত করেছেন।

তারা বলছেন কোটি কোটি মানুষের সম্মানের জায়গা পবিত্র কাবার কাছাকাছি জায়গায় এমন আয়োজন করা মোটেও ঠিক হয়নি।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে একজন লিখেছেন, “মক্কার এত কাছে খোলা পোশাকে এবং নাচের সঙ্গে এ ধরনের একটি পপ কনসার্ট আয়োজন অত্যন্ত অসম্মানজনক। সৌদিকে অবশ্যই মনে রাখতে হবে ইসলামের পবিত্রতম স্থানের দায়িত্বে আছে তারা।

এর আগে গত বছরের ডিসেম্বরে এলি সাব ফ্যাশন শোর অংশ হিসেবে রিয়াদে গান পরিবেশন করেছিলেন জেনিফার লোপেজ। ওই সময়ও এ নিয়ে সমালোচনা হয়েছিল। কিন্তু সৌদি সরকার প্রিন্স সালমানের ভিশন -৩০ কে কার্যকর করতে এসব কিছুর সাফাই গাইছে।

বিদেশিদের দিয়ে কনসার্টের পাশাপাশি, চলচিত্র উৎসব এবং বিভিন্ন খেলার ইভেন্টও আয়োজন করেছে সৌদি। যা একটা সময় দেশটিতে অকল্পনীয় ছিল। সূত্র: দ্য নিউ আরব

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর