ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

চনপাড়া আ,লীগের সাধারণ সম্পাদক শমসের গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ৩:২৮ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার  কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার এবং চনপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শমসেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১১টার দিকে রূপগঞ্জ থানার পূর্বাচল উপশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার এবং চনপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শমসের আলী খাঁন (৪৫) একজন চিহ্নিত চাঁদাবাজ ছিল।  সে চনপাড়া এলাকার নং গলির মোঃ হাসমত আলী ওরফে দয়ালের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, শমসের একজন সন্ত্রাসী ছিল। আওয়ামী লীগের শাসনামলে অস্ত্রবাজই ছিল তার পেশা। চনপাড়াকে আতঙ্কের নগরীতে পরিণত করতো শমসের। গত আগষ্টের পর থেকে শমসের পলাতক ছিল।

 ইদানিং এলাকায় নতুন কোনো অপকর্ম করতে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে এলাকায় আসে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পূর্বাচল উপশহর এলাকা থেকে শমসেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর