ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

শিক্ষকরা দুর্নীতি করলে শিক্ষকতা পেশা কলংকিত হয়: হাসান উদ্দিন সরকার


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৭:২০ পিএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয়  নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেছেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনার অনুসারী কিছু শিক্ষক রাজনৈতিক ছত্রছায়ায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছিলো। বিগত ষোল বছরে এদেশের  শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটি  রাজনৈতিক দলের অফিস হিসেবে ব্যবহার হয়েছে।

তিনি বলেন, শিক্ষকতা হচ্ছে সমাজের সবচেয়ে সম্মানিত পেশা। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। কিন্তু শিক্ষকরা দুর্ণীতি করলে মহান শিক্ষকতা পেশা কলংকিত হয়। তিনি বলেন, প্রাইভেট স্কুলগুলো কর্মসংস্থান শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ  ভুমিকা রাখছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকেও পেশার মর্যাদা রক্ষা করে শিক্ষকতা করার আহ্বান জানান।

আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে টঙ্গীর আল-হেলাল স্কুল মিলনায়তনে গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টঙ্গী পশ্চিম থানা আয়োজিত বার্ষিক সাধারণ সভা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ। গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টঙ্গী পশ্চিম থানার  সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ার হোসেন ভূঁইয়া, গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পূর্ব থানার সভাপতি মোঃ আব্দুল মতিন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আতিকুল ইসলাম, যুবদল নেতা শেখ মোহাম্মদ সুমন, বিশিষ্ট সমাজ সেবক শামীম বেপারী, এসোসিয়েশন নেতৃবৃন্দ পশ্চিম থানা এলাকার সকল প্রাইভেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকগণ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর