ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দল ত্যাগের ঘোষনা দিয়ে নৌকার ভাস্কর্য ভেঙ্গে ফেললেন আ’লীগ চেয়ারম্যান


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:৩৪ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙে ফেললেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ শিকদার।

প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিল আবু ছাইদ শিকদার।   আজ রোববার সকালে পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে আবু-ছাইদ শিকদারের বাড়ির সামনে পুকুর পাড়ে নির্মিত নৌকার ভাস্কর্যটি ভেঙে ফেলেন। নৌকা ভাস্কর্যটি ভাঙ্গার সময় চেয়ারম্যান আবু ছাইদ শিকদার সেখানে উপস্থিত ছিলেন।

ঘটনায় পুরো উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনা ঝড় বইছে। জানাগেছে, উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ শিকদার তার বাড়ির সামনের পুকুর পাড়ে কয়েক বছর আগে ইট, বালু, সিমেন্ট রড দিয়ে একটি দৃষ্টিনন্দন নৌকা ভাস্কর্য নির্মিত করেন। রোববার সকালে আবু ছাইদ শিকদার লোকজন দিয়ে এই দৃষ্টিনন্দন নৌকার ভাস্কর্যটি ভেঙ্গে ফেলেন।

 

ব্যাপারে আবু ছাইদ শিকদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যার দল করি, সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে সেই দল আমি করবো না। সে আসলেও আওয়ামীলীগ আর করবো না। তাই নৌকা ফলক ভেঙে ফেলেছি।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর