ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আমতলীতে বজ্রপাতে যুবক নিহত


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ১:৪৫ এএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি

মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে যুবক রিপন হাওলাদার (২৩) নিহত হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার বেলা ১০ টার দিকে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের আলগী গ্রামে। জানাগেছে, উপজেলার আলগী গ্রামের বশির হাওলাদারের ছেলে রিপন হাওলাদার রবিবার বেলা ১০ টার দিকে মাঠে গরু চরাতে যায়।

ওই সময় ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে যুবক রিপনের শরীর জ্বলসে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন।

গাজীপুর পুলিশ ফাড়ির এসআই হুমায়ুন কবির বলেন, মাঠে গরু চরাতে গিয়ে রিপন হাওলাদার বজ্রপাতে নিহত হয়েছে। আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। তারাই ব্যবস্থা নিবেন। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার আবেদন করলে তাদের আর্থিকভাবে সহায়তা করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর