ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

হয় কাজ বন্ধ করবি, নইলে তোকে মেরে ফেলবো

সংবাদ সম্মেলনে অভিযোগ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ৭:৩১ এএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি

হয় তুই কাজ বন্ধ করবি, নইলে তোকে মেরে ফেলবো। তোর ছেলে আমেরিকা থাকলে কি হবে? তুই একা বাড়ীতে থাকো তোকে মেরে ফেললেও তোর ছেলে কিছুই করতে পারবে না। রবিবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে হালিম মহুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন মেরিন ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম রাসেলের বাবা মজিবুর রহমান সিকদার। হালিম মহুরী ও তার সহযোগীদের ভয়ে তিনি ভীত। তার ভয়ে তিনি ঘর থেকে বের হতে পারছেন না। পুলিশ প্রশাসনকে দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মজিবুর রহমা সিকদার বলেন,  আমতলী পৌর শহরের সবুজবাগ এলাকার ১৯৮৪ সালে কালু আকন, লতিফ ফকির ও আব্দুল আজিজের কাছ থেকে ১৯ শতাংশ জমি ক্রয় করি। ওই জমিতে ঘরবাড়ী নির্মাণ করে গত ৪১ বছর ধরে বসবাস করে আসছি।  আমার ছেলে মেরিন ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম রাসেল বর্তমানে আমেরিকা আছেন। গত ১০ দিন আগে আমি আমার জমিতে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করি। গত শনিবার হালিম মহুরী ও তার সহযোগীরা আমাকে ভবনের নির্মাণ কাজে বাঁধা দেয় এবং কাজ বন্ধ না করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। তাদের ভয়ে ঘর থেকে বাহিরে বের হতে পারছি না। 

তিনি আরো অভিযোগ করেন, হালিম ও তার লোকজন তাকে হুমকি দিচ্ছে, হয় তুই কাজ বন্ধ করবি, নইলে তোকে মেরে ফেলবো। তোর ছেলে আমেরিকা থাকলে কি হবে? তুই একা বাড়ীতে থাকো তোকে মেরে ফেললেও তোর ছেলে কিছুই করতে পারবে না। মজিবুর রহমান পুলিশ প্রশাসনের কাছে হালিমের এমন কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন। সংবাদ সম্বেলনে তিনি আরো বলেন, হয়রানী করতে হালিম তার লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ও আমার ছেলের বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার চালাচ্ছে। যা মানহানির সামিল। যে সকল আইডি দিয়ে মানহানিকর অপপ্রচার চালাচ্ছেন তারা যদি ২৪ ঘন্টার মধ্যে ভুল স্বীকার না করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে হালিম মহুরীর মেয়ে লিমা সায়েন্তি বলেন, আমি ব্যস্ত আছি। এ বিষয়ে কথা বলতে পারবো না।  আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, দুই পক্ষের মধ্যে একটি জমি নিয়ে ঝামেলা রয়েছে।  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর