ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভালুকায় নিহত ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে দোয়া ও সমবেদনা


  • আপলোড সময় : বুধবার ৩০ এপ্রিল, ২০২৫ সময় : ১১:০৯ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামের সন্তান প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে শ্রদ্ধা সমবেদনা জানিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোট। রবিবার ২৭ মার্চ সন্ধ্যায় ভালুকা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মতিউর রহমান খান মোহনের নেতৃত্বে এক প্রতিনিধিদল পারভেজের কবর জিয়ারত, দোয়া মাহফিল শোক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।   

শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের পক্ষ থেকে পারভেজের শেষ শ্রদ্ধা জানাতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ কোরআনখানি করা হয়। সময় উপস্থিত সদস্যদের নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মতিউর রহমান। তিনি পারভেজের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, "একটি মেধাবী তরুণের অকাল প্রয়াণ সমগ্র সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তার পরিবারের পাশে থেকে ন্যায়বিচার শোকসন্তপ্ত মুহূর্তে সাহায্যের আশ্বাস দিচ্ছি।

প্রতিনিধিদল পারভেজের বাড়িতে গিয়ে তার মা পরিবারবর্গের সাথে দেখা করেন। শোকাহত মা তার সন্তানের জন্য সকলের দোয়া প্রার্থনা করেন এবং সংগঠনের সহমর্মিতাকে স্বাগত জানান।  কাইচান গ্রামে জন্ম নেওয়া পারভেজ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে সমাজসেবায় নিবেদিত ছিলেন। তার আকস্মিক মৃত্যু স্থানীয় শিক্ষাঙ্গন রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলে। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর