ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পাবনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


  • আপলোড সময় : বুধবার ৩০ এপ্রিল, ২০২৫ সময় : ১১:৩৯ পিএম

পাবনা প্রতিনিধি:

পাবনায় জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে জেলা বিচার বিভাগের উদ্যোগে কোর্ট প্রাঙ্গন থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা মো: এনায়েত কবির সরকারের নেতৃত্বে একটি বিশাল ও বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।


পরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো: এনায়েত কবির সরকারের সভাপতিত্বে কোর্ট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মো: মিজানুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: জাহাঙ্গীর আলম, জেলা যুগ্ম ও দায়রা জজ নাজমুল হোসেন ও তাজুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সরকার, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামার আখতার, পিপি গোলাম সরোয়ার খান জুয়েল প্রমুখ।


অনুষ্ঠানে আদালতের বিচারক, কর্মচারী, আইনজীবিরা, সাংবাদিক ও এনজিও কর্মীগণ অংশগ্রহণ করেন।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর