ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তাড়াশে তৃণমূলে প্রকৃত উপকার কারী ১৬ ব্যক্তিকে সম্মাননা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১২:৫২ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে তৃণমূলে প্রকৃত উপকার কারী ১৬ ব্যক্তিকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে সন্মাননা প্রদান করা হয়। এবা‌রের  শ্লোগান "তৃণমুলে উপকার করে যারা, প্রকৃত কৃতি তাঁরা"। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন "ভিলেজ ভীষণ" (Village Vision) এ সন্মাননা অনুষ্ঠানের আয়োজন করেন।

ভিলেজ ভীষণের পরিচালক শরিফ খন্দকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ। অন্যান্যের ম‌ধ্যে উপস্থিত ছিলেন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক সনাতন দাশ, গুল্টা মিশনের ফাদার বুদজিত, ভিলেজ ভীষণের উপদেষ্টা সাইফুল ইসলাম, তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ, দৈনিক আজকের দর্পণ পত্রিকার তাড়াশ প্রতিনিধি মজিবর রহমান প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত শিশুদের বিনা পারিশ্রমিকে চুল কেটে দেয়ার জন্য নরসুন্দর মিঠুন চন্দ্র দাস, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি প্রদানের জন্য সব্জী দোকানদার শহিদুল ইসলাম, বিশ বছর যাবৎ পশু পাখিকে খাবার প্রদানের জন্য বলাই সরকার, বিনামূল্যে চারা গাছ ও বীজ বিতরণের জন্য বৃক্ষপ্রেমী মোস্তাফা হাবিব মাসুদ, ১৫ বছর ধরে কোন পারিশ্রমিক না নিয়ে মসজিদে আজান প্রদান কারী মুয়াজ্জিন সাইদুর রহমান, নিজের জীবন বাজি রেখে মানুষের কল্যাণে পাশে থাকার জন্য এনামূল হকসহ তৃণমূল পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে মানুষের উপকারে এগিয়ে আসা ১৬ জন ব্যক্তিকে সন্মাননা ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে সন্মাননা প্রদান করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর