টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলে জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল (সোমবার) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।
২০২৪-২৫ অর্থবছরে জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনারে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানব সম্পদ) মোঃ ইয়াসির আরাফাত, জেলা প্রবাসী কল্যাণ ডেক্স সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মন ও সহকারী কমিশনার মোছাঃ সুমনা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ রাশেদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, রাযরু কো-অর্ডিনেটর নাজমা আক্তার, একুশে টেলিভিশন চ্যানেলের সাংবাদিক কাজী রিপন, সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার সম্পাদক মামুনুর রহমান সোহেল, টিএ ওভারসীজের স্বত্ত্বাধিকারী আঃ আজিজ ও বিদেশ ফেরত হারুন মিয়া।
সার্বিক আলোচনায় যে বিষয়টি উঠে এসেছে, তা হলো দক্ষ হয়ে বিদেশে গেলে অর্থ সম্মান দুই-ই মিলে, জনশক্তি বিদেশে পাঠানোর আগে দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ হয়ে যেতে হবে, এটা প্রচারের আলোয় আনতে হবে। বিদেশগামী কর্মীদের নাম বি.এম.ই,টি’র ডাটাবেজ এ নিবন্ধন করা, বায়োমেট্রিক ফিঙ্গার ইমপ্রেশন গ্রহণ, প্রবাসীদেও বিদেশগমন সংক্রান্ত সকল তথ্য সহায়তা প্রদান, পাসপোর্ট অফিসে ঘুষ ও হয়রানি ছাড়া কাজ সম্পাদন।
আকাশজমিন/আরআর