ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কটিয়াদীতে বিএনপির ৩১ দফার ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১২:৫৭ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি' ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ২৯ এপ্রিল  সোমবার সকাল টা ৩০ মিনিটে মসূয়া উচ্চ বিদ্যালয় মাঠে "৩১ দফা ক্যাম্পেইন" অনুষ্ঠিত হয়েছে।

 কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম ফারুক চাষী' সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, মোঃ মাহবুবুর রহমান বাচ্চু, সৈয়দ আরেফিন তারা, আতিকুর রহমান আতিক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আজিজুল হক শাজাহান, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন  সাধারণ সম্পাদক সাইফুল্লাহ জাইদুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামসুল হক চান মিয়া,উপজেলা বিএনপি  সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী, কটিয়াদী পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সময় প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, তারেক রহমান ৩১ দফার মাধ্যমে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। ৩১ দফার বার্তা প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসা এবং প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশ প্রদান করেন। পরে স্কুলের ছাত্র-ছাত্রী এবং মসূয়া  বাজারের প্রত্যেকটি দোকানে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।


এ সম্পর্কিত আরো খবর