ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

ছাত্রদলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা নেতাদের


  • আপলোড সময় : বুধবার ৩০ এপ্রিল, ২০২৫ সময় : ১২:০৮ এএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

অনুপ্রবেশকারী গুপ্তসংগঠনের বিষয়ে সতর্ক থাকতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন নেতারা। ভবিষ্যতে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে নেতা-কর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশনা দিয়েছেন তাঁরা। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কলেজে কর্মিসভা করছেন গাজীপুর মহানগর ছাত্রদল।

তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে টঙ্গী সরকারি কলেজ মাঠে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে  কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় বক্তারা বলেন, বিগত দিনে যারা ছাত্রদল করেছে তাদেরকেই ছাত্রদলের কমিটিতে রাখা হবে। নতুন যারা ছাত্রদলে যোগ দিয়েছেন তারা কমিটিতে থাকবেনা। কিন্তু তাদের জন্য শুভকামনা। যোগ্য এবং সঠিক নেতৃত্বদানকারীকে এই কমিটিতে রাখা হবে। এবং ছাত্রদলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন।

 

বক্তার আরো বলেন, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বিতর্কিত কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই এই কর্মীসভার আয়োজন করা হয়েছে। কর্মীসভায়  গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান, সহ -সভাপতি সাইফুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, দপ্তর সম্পাদক বোরহান প্রমুখ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর