ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

স্কুলছাত্রী জান্নাতির পরিবারের পাশে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা


  • আপলোড সময় : বুধবার ৩০ এপ্রিল, ২০২৫ সময় : ১১:৩৯ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চর ভোটমারীতে  ষষ্ঠ শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী নিহত জান্নাতির শোকাহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জাকিয়া সুলতানা। আজ মঙ্গলবার (২৯ শে এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা নিহত জান্নাতির বাবার হাতে ২ বান্ডেল টিন আরো নগদ ৬ হাজার টাকা তুলে দেন।

জান্নাতি উপজেলার চর ভোটমারী গ্রামের ফজলুল হক ওরফে ফজু মিয়ার মেয়ে।সে স্থানীয় কালীগঞ্জ উপজেলার  ভোটমারী এসএসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গ্রেপ্তার হওয়া যুবক বেলাল হোসেন  একই গ্রামের আবু তালেবের ছেলে।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি মণ্ডল, কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেসুর রহমান টুকু, কালীগঞ্জ সংগ্রামের প্রতিনিধি  হাসান আব্দুল মালেক, বাঁধন আহমেদ, রওশন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

নিহত জান্নাতির পরিবারের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ উপজেলা নির্বাহী কর্মকর্তার  মানবিকতার প্রশংসা করেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, জান্নাতির হত্যায় মূল আসামী জেল হাজতে রয়েছেন। তার শোকাহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে দুই বান্ডেল টিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর